ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • ধর্ষণের দায়ে ৯ বছর জেল খাটতেই হবে রবিনহোকে

    ধর্ষণের দায়ে ৯ বছর জেল খাটতেই হবে রবিনহোকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০১৭ সালেই রবিনহোকে দোষী সাব্যস্ত করেন ইতালির আদালত। তার এক বন্ধু রিকার্ডোকেও দোষী সাব্যস্ত করা হয়। রবিনহোর সাজা হয় ৯ বছরের। এরপর থেকেই বার বার সাজার বিরুদ্ধে আপিল করেন তিনি। প্রতিবার তার আবেদন খারিজ হয়েছে। শেষবারের আবেদন খারিজ হওয়ার পর আর আপিল করার সুযোগ রইলো না। অর্থাৎ তাকে ৯ বছর জেলেই কাটাতে হবে।

    তবে রবিনহোর জন্য একটা সুবিধাও রাখা হয়েছে। চাইলে তিনি ব্রাজিলের জেলেও সাজা খাটতে পারবেন। সেক্ষেত্রে ব্রাজিলের প্রশাসনের সঙ্গে কথা বলবে তারা। যদিও ব্রাজিল সরকার এই প্রস্তাবে রাজি হবে না বলেই ধারণা করা হচ্ছে।  আবার এই মামলার আরও চার আসামী মামলা চলাকালীন ইতালি ছেড়ে তাদের নিজ দেশ ব্রাজিলে চলে যান। তাদের বিরুদ্ধেও ফের মামলার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ