ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বাড়ছে উত্তেজনা; পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ইঙ্গিত উত্তর কোরিয়ার

    বাড়ছে উত্তেজনা; পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ইঙ্গিত উত্তর কোরিয়ার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্ক। যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুরোদমে শুরু করতে যাচ্ছে উত্তর কোরিয়া। এর জন্য ‘সাময়িকভাবে স্থগিত রাখা সব কার্যক্রম পুনরায় শুরুর’ বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

    বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
    সম্প্রতি যুক্তরাষ্ট্র নতুন করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জবাবে চলতি মাসে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

    কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন বুধবার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। এতে যুক্তরাষ্ট্রের ‘বিদ্বেষমূলক পদক্ষেপের’ জবাবসহ গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ প্রসঙ্গে আলোচনা হয়। পুলিটব্যুরো সাময়িকভাবে স্থগিত রাখা সব কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দিয়েছে এবং ‘আরও সক্ষমতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে।’

    পলিটব্যুরোর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ দীর্ঘমেয়াদে মোকাবিলায় আমাদের আরও বেশি প্রস্তুতি নিতে হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ