ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • বরিশালে ২য় ডোজ টিকা নিয়েছেন সোয়া লক্ষাধিক মানুষ

    বরিশালে ২য় ডোজ টিকা নিয়েছেন সোয়া লক্ষাধিক মানুষ
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১ লাখ ৩৩ হাজার ২৮৯ জন। অপরদিকে দেশে এ পর্যন্ত সোয়া ৩০ লক্ষাধিক মানুষ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ৩০ লাখ ২৩ হাজার ১৬৯। 


    স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
    এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭১৯ জন। এরমধ্যে ৩৬ লাখ ৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯০৬।


    অপরদিকে বরিশাল বিভাগে প্রথম ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৩৪৫। 
    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৮৬ হাজার ৯২৮ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৫৩ হাজার ৯০৯ এবং নারী ৩৩ হাজার ১৯ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১০ জন। এরমধ্যে পুরুষ ৮ এবং নারী ২ জন।


    এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ লাখ ৬৮ হাজার ৮৬৭ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৪ লাখ ৯৭ হাজার ২২৩ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ৭ হাজার ৯৭৩ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ২০ হাজার ২ জন।


    ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩০ হাজার ১২৪ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৯ হাজার ২৩১ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৫৩ হাজার, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৮ হাজার ২৫ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩২ জন, প্রথম ডোজ ৬ লাখ ৬৩ হাজার ৯৫৭ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৮৮৬ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯৬ হাজার ৯৪৩ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৮১ হাজার ১৬১ জন, প্রথম ডোজ ৭ লাখ ৩১ হাজার ৮৯ জন।

    সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৮১০ জন, প্রথম ডোজ ৩ লাখ ১ হাজার ১৫৬ জন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ