ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • স্বাস্থ্যবিধির বালাই নেই কুয়াকাটা সৈকতে

    স্বাস্থ্যবিধির বালাই নেই কুয়াকাটা সৈকতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। সাপ্তাহিক ছুটি  উপলক্ষে গতকাল বিকাল থেকেই সৈকতে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। সৈকতের বিভিন্ন পয়েন্টসহ ঝাউবাগান, শুঁটকিপল্লী, রাখাইন মার্কেট ও ইলিশ পার্কেও পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে।

    তবে পর্যটকদের সিংহভাগই স্বাস্থ্যবিধি মানছেন না। অনেকে মাস্ক ব্যবহার করছেন না, মানছেন না সামাজিক দূরত্ব। যদিও করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনের সংক্রমণ ঠেকাতে সৈকতে ট্যুরিস্ট পুলিশকে সচেষ্ট দেখা গেছে।

    গাজীপুর থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা জাহাঙ্গীর-জায়েদা দম্পত্তি জানান, কুয়াকাটার পরিবেশ তাদের ভালো লেগেছে। বাচ্চাদের নিয়ে বেশ হৈ-হুল্লোরে মেতেছেন তারা। কিন্তু তারা কেউই মাস্ক পরেননি। অপর পর্যটক রহমান সরকার সকালে কুয়াকাটা এসেছেন। দিনভর পর্যটন স্পটগুলো ঘুরে দেখবেন। তিনিও মাস্ক ব্যবহার করছেন না। কেন করছেন না জানতে চাইলে রহমান সরকার বলেন, ‘আমি দুই ডোজ টিকা নিয়েছি’।

    কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির কোষাধ্যক্ষ হোসাইন আমির জানান, বেশিরভাগ হোটেলেই পর্যটক রয়েছে। কিন্তু তারা স্বাস্থ্য সচেতন নন। যদিও হোটেল থেকে তাদের মাস্ক ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে। মাস্ক ফ্রি দেওয়া হচ্ছে। 

    ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, সচেতন করার পর অনেক পর্যটক স্বাস্থ্যবিধি মানছেন। তবে অনেকেই অসচেতন। সবাই স্বাস্থ্যবিধি মানলে কোনো সমস্যাই থাকতো না। 

    কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ ও নৌ-পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্ক্ষলা বাহিনী তৎপর রয়েছে। পর্যটকদের শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতে সৈকতে মাইকিং করা হচ্ছে।  


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ