ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কুমিল্লার বোলারদের তোপে ৯৬ রানে গুটিয়ে গেল সিলেট

    কুমিল্লার বোলারদের তোপে ৯৬ রানে গুটিয়ে গেল সিলেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা ভিক্টোরিয়ান্স বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সিলেট সানরাইজার্স ব্যাটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুদলের মুখোমুখি লড়াইয়ে প্রথমে ব্যাট করা সিলেট ১৯.১ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে গেছে।

    অষ্টম বিপিএলের তৃতীয় ম্যাচে শনিবার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স। টস জিতে ফিল্ডিং বেছে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  

    ব্যাটিংয়ে নেমে রান তুলতে হিমশিম খায় সিলেট। ওপেনার এনামুল হক বিজয় ৩ রান করে সাজঘরে ফেরেন। বিজয়ের উইকেটটি নেন নাহিদুল ইসলাম। এরপর দলীয় ৩৩ রানে শহীদুল ইসলামের বলে বিদায় নেন আরেক ওপেনার কলিন ইনগ্রাম (২০)। এক রান যোগ হতেই অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুনকে (৫) আউট করেন নাহিদুল।

    কুমিল্লা বোলারদের তোপে এরপর সিলেটের কেউই নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। রবি বোপারা ১৭, মোসাদ্দেক হোসেন সৈকত ৩ ও অলক কাপালি ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। সোহাগ গাজী ১২ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন।

    কুমিল্লা বোলার নাহিদুল, মোস্তাফিজ ও শহীদুল ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া তানবীর, মুমিনুল হক একটি করে উইকেট দখল করেন।

    কুমিল্লার একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, মুমিনুল হক, আরিফুল হক, মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত এবং মোস্তাফিজুর রহমান।

    সিলেটের একাদশ: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম, আনামুল হক (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম, রবি বোপারা, সোহাগ গাজী, অলক কাপালি, কেসরিক উইলিয়ামস, মুক্তার আলী এবং তাসকিন আহমেদ।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ