ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সাবেক আইনমন্ত্রী শফিক আইসিইউতে

    সাবেক আইনমন্ত্রী শফিক আইসিইউতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

    লিভারজনিত সমস্যার কারণে শফিক আহমেদকে ল্যাবএইড হাসপাতালে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    তথ্যটি নিশ্চিত করেছেন ডা. স্বপ্নীল। তিনি বলেন, সাবেক আইনমন্ত্রী লিভারজনিত জটিলতায় ভুগছেন। তাকে আমার অধীনে ল্যাবএইডে ভর্তি করা হয়েছে।

    জটিলতা বেড়ে গেলে গত ১৮ জানুয়ারি রাতে ব্যারিস্টার শফিক আহমেদেকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চারবার করোনা টেস্ট করানো হয়েছে। কিন্তু রেজাল্ট নেগেটিভ এসেছে বলে জানান তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক।

    আরও পড়ুন: জোর করেই একসঙ্গে টিকার ২ ডোজ, অসুস্থ শিক্ষার্থীরা

    ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ