ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • গাড়িতে নেচে বরখাস্ত হলেন তিন পুলিশ

    গাড়িতে নেচে বরখাস্ত হলেন তিন পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    গানের তালে তালে গাড়িতে পুলিশের পোশাক পরেই নাচছিলেন তিন পুলিশ কনস্টেবল। এ সময় তাদের সিটবেল্ট কিংবা মাস্ক পরতেও দেখা যায়নি। সেই নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ভারতের গুজরাটে এ ঘটনাটি ঘটেছে।

    দেশটির গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি ভাইরাল হওয়ার খবর নিশ্চিত হওয়ার সাথে সাথেই ওই তিন পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয় বলে কচ্ছ-গান্ধীধামের পুলিশ সুপারের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়েছে, গাড়ির মধ্যে পুলিশের পোশাক পরেই পুলিশ সদস্যরা নাচছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও নজরে এসেছে। ট্রাফিক আইন লঙ্ঘনের মতো এ ধরনের কার্য কলাপ বিভাগের শৃঙ্খলার সাথে যায় না। এই ধরনের ঘটনা পুলিশের সুনাম ক্ষুণ্ন করে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ