ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মাঝ আকাশে মাস্ক খুললেন যাত্রী, বাধ্য হয়ে ফিরে এল বিমান

    মাঝ আকাশে মাস্ক খুললেন যাত্রী, বাধ্য হয়ে ফিরে এল বিমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে হঠাৎ করে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও সতর্ক করা হয়েছে। অনেক দেশ বিমানে চলাচলে স্বাস্থ্যবিধির ওপর কড়াকড়ি আরোপ করেছে। তারপরেও অনেক যাত্রী এসব নির্দেশনা মানতে নারাজ। এতে ভোগান্তিতে পড়তে হয় অন্যদের। এমনই একটি ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে।

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মিয়ামি থেকে লন্ডনগামী একটি বিমান ১২৯ জন যাত্রী নিয়ে বিমানবন্দর ছেড়েছিল। কিন্তু মাঝ আকাশে এক যাত্রী মাস্ক খুলে ফেলেন। বিমানকর্মীরা চেষ্টা করেও তাকে মাস্ক পরাতে পারেননি। এরপর বাধ্য হয়ে মাঝ আকাশ থেকে আবার মায়ামিতে ফিরে আসে ওই বিমান। এর জেরে বিপাকে পড়েছেন ওই বিমানের বাকি যাত্রীরা।

    আমেরিকান এয়ারলাইনের মুখপাত্র লরা মাসভিদাল এক বিবৃতিতে জানান, একজন যাত্রী মাস্ক পরার নিয়ম অমান্য করায় বিমানটিকে মিয়ামিতে ফিরে আসতে হয়েছে।

    ওই যাত্রীর সামনের আসনে বসা স্টিফ ফ্রিম্যান নামের এক ব্যক্তি জানান, বিমানে বসেই প্রচুর মদ খাচ্ছিলেন ওই নারী। বিমানের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারও করছিলেন তিনি। একাধিক মাস্ক দেওয়ার পরও তিনি তা পরতে রাজি হননি।

    প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিমানে মাস্ক পরা বাধ্যতামূলক। এ ব্যাপারে কোনো ছাড় দেয় না কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ