ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
  • আফগানিস্তানের জন্য সাহায্য চাইলেন ইমরান খান

    আফগানিস্তানের জন্য সাহায্য চাইলেন ইমরান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালিবান ক্ষমতা দখলের আগেও আফগানিস্তানে দারিদ্র্য ছিল। তবে অর্থনৈতিক ভরাডুবির কারণে এখন পরিস্থিতি হয়েছে আরও খারাপ।  

    এ অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘ক্ষুধার সম্মুখীন’ আফগানিস্তানের কোটি কোটি মানুষের প্রতি অবিলম্বে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একটি টুইটে এ আহ্বান জানানো হয়েছে। 

    ইমরান খানের টুইটার বার্তায় বলা হয়েছে, জাতিসংঘে সর্বসম্মতভাবে পাস হওয়া একটি প্রস্তাব অনুযায়ী সংকট কবলিত আফগানিস্তানে জরুরি সাহায্য পাঠানো বাধ্যতামূলক।

    এর আগেও পাক প্রধানমন্ত্রী আফগানিস্তানে সম্ভাব্য মানবিক বিপর্যয়ের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে দেশটিতে জরুরি সাহায্য পাঠানোর জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

    ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রসহ  কয়েকটি পশ্চিমা দেশ আফগানিস্তানের ৯ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়েছে। বলা হচ্ছে পশ্চিমা দেশগুলোর এ পদক্ষেপের ফলে আফগানিস্তান বর্তমানে একটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে।
     
    সূত্র : পার্স টুডে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ