ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • পরিবার নিয়ে মিথ্যা কেউ বললে মুখ খুলতেই হবে : নাগা

    পরিবার নিয়ে মিথ্যা কেউ বললে মুখ খুলতেই হবে : নাগা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ২০১৭ সালে বিয়ে করলেও গত বছর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের বিচ্ছেদ নিয়ে কম আলোচনা হয়নি। 

    বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন উত্তাল ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। একাধিকবার মুখ খুলেছেন সামান্থা। কিন্তু নাগা তেমন কোনো বিবৃতি কিংবা সাক্ষাৎকার দেননি। এই প্রথম নাগার বক্তব্য সামনে এসেছে। এক সাক্ষাৎকারে নাগা জানিয়েছেন, তিনি অনেককিছুই সহজভাবে মেনে নিতে পারছেন না।

    নাগা বলেন, আমার সবচেয়ে খারাপ লাগে এটা ভেবেই যে আমার পরিবার সম্পর্কে নানান কথা লেখা হচ্ছে। আমার ব্যাপারে খারাপ কিছু লিখলে আমি কিছু মনে করব না। কিন্তু আমার পরিবার সম্পর্কে কিছু ভুলভাল লিখলে মন ভেঙে যায়।

    নাগার বক্তব্য, মিডিয়াতে অনেক কিছু লেখা হয়েছে। সত্যি ঘটনা রিপোর্টিং হলে আমি কিছু বলতাম না। কিন্তু মিথ্যা রটনা হলে তো বলতেই হবে। আমার বাবাও (নাগার্জুনা) সেটাই বিশ্বাস করেন।

    ২০১০ সালে গৌতম মেননের ছবি ‘ইয়ে মায়া শেসাভে’-এর সেটে দেখা হয় নাগা-সামান্থার। ২০১৭ সালে গোয়ায় তাদের বিয়ে হয়। খ্রিস্ট মতেও তাদের বিয়ে হয়েছিল। ২০২১ সালের অক্টোবরে সামান্থা-নাগা বিবাহবিচ্ছেদের খবরটি সামনে এনেছিলেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, অনেক চিন্তা-ভাবনার পর আমরা স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়ে নিজেদের পথ খুঁজে নিতে চলেছি।

    কিন্তু হালফিলে সামান্থার ইনস্টাগ্রামে দেখা গেছে, সেই বিচ্ছেদের পোস্ট একেবারে গায়েব। মুছে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু কেন? তাহলে কি আবারও ভাঙা সংসার ফের জোরা লাগতে চলেছে। উঠছে প্রশ্ন, বাড়ছে কৌতূহলও। যদিও মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। তবে ভক্তরা আশা ছাড়ছে না কিছুতেই।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ