ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • যারা পুরাতন রাজনীতি করতে চায়, তাদের জন্য রাজনীতি আর সহজ হবে না: নাহিদ

    যারা পুরাতন রাজনীতি করতে চায়, তাদের জন্য রাজনীতি আর সহজ হবে না: নাহিদ
    সাতক্ষীরায় এনসিপি আয়োজিত পথসভা। ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখনো নিজেদের বদলায়নি। তারা এখনও চাঁদাবাজি আর ক্ষমতার দখলদারিত্বে মেতে আছে। সাধারণ মানুষ এদের চাঁদাবাজিতে অতিষ্ঠ। চাঁদাবাজদের রুখতে হলে প্রয়োজনে আবারও আন্দোলন হবে।’ শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় সাতক্ষীরায় এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, এনসিপি বৈষম্যহীন সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট লাঘবে আমরা কাজ করে যাব। টেকসই বেড়িবাঁধের যে দীর্ঘদিনের দাবি, তা পূরণ করবে এনসিপি।

    তিনি আরও বলেন, আমরা নতুন সংবিধান চেয়েছি। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর আমরা বিচার, সংস্কার ও সংবিধান সংশোধনের দাবি জানিয়েছি। কিন্তু একটি দল পুরনো সংবিধান ও পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। তারা পুরাতন রাজনৈতিক খেলায় ফিরতে চায়। তাদের রাজনীতি আর এত সহজ হবে না।

    নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের মৃত্যুমুখ থেকে ফিরে আসা রাজনৈতিক শক্তির নাম এনসিপি। আমাদের পথ সহজে বন্ধ করা যাবে না। আমরা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলাম। ৫ আগস্ট সংলাপের দরজা খুলে দিয়েছিলাম, তবু তারা আসেনি। তারা শুধু ক্ষমতার ভাগ-বাটোয়ারা চেয়েছে, নির্বাচন চেয়েছে তিন বা ছয় মাসের মধ্যে। তাদের উদ্দেশ্য ছিল ক্ষমতা, সংস্কার নয়।


    পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় প্রতিনিধি সার্জিস আলম, ডা. তাসনিম জারা, মেসবাহ কামাল প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ