ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • গরু চুরির পর জবাই করে বিক্রি করত তারা

    গরু চুরির পর জবাই করে বিক্রি করত তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সংঘবদ্ধ গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়।

    পুলিশ জানায়, ওই তিনজন গরু চোর চক্রের সক্রিয় সদস্য। গরু চুরির পর রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রি করত তারা।
     
    গ্রেফতার গরু চোর চক্রের তিন সদস্য হলো- ভোলার দক্ষিণ আইচা থানার চরকলমি গ্রামের সোহাগ হাওলাদারের ছেলে মিজানুর রহমান (২২), দশমিনা উপজেলার পূর্ব লক্ষীপুর গ্রামের আব্দুর রশিদ মুসুল্লির ছেলে আনিসুর রহমান (৩৫) এবং রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মাঝের চর গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৪০)।

    পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামসংলগ্ন বন থেকে তিনটি গরু চুরি করে ট্রলারযোগে নিয়ে যাচ্ছিল চোর চক্র। এ সময় হাতেনাতে চোর চক্রের এক সদস্য মিজানুরকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। একপর্যায় তাকে গণপিটুনি দিয়ে তিনটি গরু এবং চুরিতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

    পুলিশ মিজানুরকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে তিনি সহযোগীদের নাম প্রকাশ করেন। এরপর শনিবার দুপুরে চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন মাঝের চর গ্রামে অভিযান চালিয়ে কালাম ও আনিসুরকে আটক করা হয়।
     
    এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেফতারকৃত তিনজন সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে তারা গরু চুরি করে গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে নিয়ে রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রি করত। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি দুইজনকে রোববার আদালতে পাঠানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ