ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নিজের বিয়ে বাতিল করলেন প্রধানমন্ত্রী জাসিন্ডা

     নিজের বিয়ে বাতিল করলেন প্রধানমন্ত্রী জাসিন্ডা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। কিন্তু হঠাৎ দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করতে হলো জাসিন্ডাকে। রবিবার (২৩ জানুয়ারি) এক ঘোষণায় তিনি বলেন, আমার বিয়ের অনুষ্ঠান হচ্ছে না। মহামারি ঠেকাতে কঠোর বিধিনিষেধের কারণে এ ধরনের অভিজ্ঞতা পূর্বে যাদের হয়েছে তাদের দলে আমিও যোগ দিলাম। আমি খুবই দুঃখিত।

    সম্প্রতি নিউজিল্যান্ডে এক শহর থেকে অন্য শহরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ায় একই পরিবারের ৯ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হন। এ ঘটনায় সংক্রমণের বিস্তার ঠেকাতে রবিবার মধ্যরাত থেকেই নিউজিল্যান্ডে কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। নতুন বিধিনিষেধ আগামী মাসের শেষ পর্যন্ত বহাল থাকছে।

    সংক্রমণ বৃদ্ধির কারণে নিজের বিয়ের অনুষ্ঠানই বাতিল করলেন ৪১ বছর বয়সী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা। তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গেই বিয়ে হওয়ার কথা ছিল। যদিও এর আগে বিয়ের তারিখ ঘোষণা করেননি জাসিন্ডা। ধারণা করা হচ্ছিল যে, চলতি মাসেই তাদের বিয়ে হচ্ছে। জাসিন্ডা এবং ক্লার্কের ঘরে তিন বছর বয়সী এক সন্তানও রয়েছে।

    নিজের বিয়ে বাতিলের প্রসঙ্গে এদিন জাসিন্ডা বলেন, জীবন এমনই, নিউজিল্যান্ডের হাজারো নাগরিকের থেকে আমিও আলাদা নই। এই মহামারিতে অনেকের জীবনে এর চেয়েও হয়তো আরও প্রভাব পড়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ