ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালের হয়ে বিপিএল মাতাতে ঢাকায় ক্রিস গেইল

    বরিশালের হয়ে বিপিএল মাতাতে ঢাকায় ক্রিস গেইল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাতাতে ঢাকা এসেছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। শনিবার সকাল ১১ টায় ঢাকা এসে পৌঁছান তিনি।

    বিপিএলের চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি।

    হোটেলে আসার পর তার করোনা পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট নেগেটিভ হলে দলের সঙ্গে বায়ো বাবলে প্রবেশ করবেন তিনি।

    টিম হোটেলে এসে এক ভিডিও বার্তায় গেইল বলেন, ‘ফরচুন বরিশাল, ইউনিভার্স বস ক্রিস গেইল বলছি। আমি সবার সাথে দেখা করতে, খেলতে মুখিয়ে রয়েছি।’

    তিনি আরও বলেন, ‘প্রথম জয়ের জন্য সবাইকে অভিনন্দন। আগামী ম্যাচের জন্য শুভকামনা। আমি ভালো কিছু করতে মুখিয়ে রয়েছি। আমি আপনাদের সঙ্গে যোগ দিব।’

    ২৪ জানুয়ারি দেশে আসার কথা থাকলেও ক্রিস গেইল চলে এসেছেন একদিন আগেই।

    বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টার ভেতর আরও একবার করোনা পরীক্ষা করানো হবে গেইলের। দুটো টেস্টে নেগেটিভ এলে তবেই তিনি খেলতে পারবেন এবারের বিপিএলে।

    নিজেদের প্রথম ম্যাচে ইতোমধ্যেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয় পেয়েছে বরিশাল। নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার ঢাকার বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১২ টায় শুরু হবে ম্যাচটি।

    বেরিবিপিএল মাতাতে ঢাকায় ক্রিস গেইল

    পিএম

    সর্বশেষ