ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • দ্বিতীয় বারের মত করোনা আক্রান্ত হলেন কাউখালীর ইউএনও

    দ্বিতীয় বারের মত করোনা আক্রান্ত হলেন কাউখালীর ইউএনও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা দ্বিতীয় বারের মত করোনা আক্রান্ত হয়েছেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা বিষয়টি নিশ্চিত করে  জানান, রোববার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি উপজেলা সরকারী বাসভবনে আইসোলেশনে আছেন।

    উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসের মাঝামাঝি দেশে করোনার প্রদুর্ভাব দেখা দিলে  কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা করোনা মোকাবিলায় ঝুঁকি নিয়ে কাজ শুরু করেন। ওই উপজেলায় করোনা আক্রান্তদের তিনি ভালোবাসার পরশ স্বরূপ ফল, সুরক্ষা সামগ্রী সহ বিভিন্ন বই বিতরণ করেন। এছাড়া করোনা মোকাবিলায় তিনি জেলার মধ্যে ওই উপজেলায় বিভিন্ন বাজারে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করে স্থানীয়দের উদ্বুদ্ধ করতে প্রচারণা চালান। তার উদ্যোগে ওই উপজেলায় প্রথম ভ্রাম্যমাণ বাজার, নৌকায় করে চিকিৎসার ব্যবস্থা করাসহ করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। যার কারনে কাউখালী উপজেলায় করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কম ছিলো।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ