ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময়  বিএমপির নতুন অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক দৌলতখানে  মেঘনায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩৯দিনেও সন্ধান মেলেনি সোহাগের  ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ পিরোজপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার বরিশালে ফল, গ্যাস ডিমসহ নিত্যপণ্যের দোকানে তদারকি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ বিসিসির ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির জরুরি সভা 
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ ঘোষণা করা হয়েছে। এবার ১১টি ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী এ পুরস্কার পাচ্ছেন।

    রোববার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রাপ্তরা হলেন- আসাদ মান্নান ও বিমল গুহ (কবিতা), ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী (কথাসাহিত্য), হোসেনউদ্দীন হোসেন (প্রবন্ধ/গবেষণা), আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী (অনুবাদ), সাধনা আহমেদ (নাটক), রফিকুর রশিদ (শিশু সাহিত্য), পান্না কায়সার (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা), হারুন-অর রশিদ (বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা), শুভাগত চৌধুরী (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান), সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ কাহিনি) এবং আমিনুর রহমান সুলতান (ফোকলোর)।

    অমর একুশে বইমেলা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ