ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • করোনায় আক্রান্ত ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু

    করোনায় আক্রান্ত ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন তিনি।

    রোববার (২৩ জানুয়ারি) উপ-রাষ্ট্রপতির টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ‘উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি হায়দরাবাদে আছেন। এক সপ্তাহ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’

    টুইটারে দেওয়া ওই পোস্টে আরও বলা হয়, ‘যারা সম্প্রতি বেঙ্কাইয়া নাইডুর সংস্পর্শে এসেছিলেন, তাদের আইসোলেশনে থাকা এবং টেস্ট করার পরামর্শ দিয়েছেন তিনি।’

    এর আগে রোববার সকালেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করেন বেঙ্কাইয়া।

    ভারতে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। দৈনিক সংক্রমণের পরিসংখ্যান চিন্তায় ফেলছে দেশটির স্বাস্থ্য বিভাগকে। করোনার থাবায় পড়েছেন অনেক তারকাও। যদিও রোববার সামান্য কমেছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ