ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

    কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী সোমবার (২৪ জানুয়ারি)।

    এ উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

    কর্মসূচির মধ্যে রয়েছে ২৪ জানুয়ারি সকালে মরহুম আরাফাত রহমান কোকোর বনানীর কবরস্থান প্রাঙ্গনে কোরআন খানি ও দোয়া মাহফিল। আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

    এদিন দুপুর ১২টায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠান।

    দুপুর দেড়টা হতে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ২৬টি থানায় বিশেষ দোয়া অনুষ্ঠান এবং এতিম ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ।

    বিকেল পাঁচটায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান হবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

    দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি কর্মসূচিতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং সীমিত সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

    জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো ২০০৭ সালে তত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক মামলায় গ্রেফতার হন। তিনি ২০০৮ সালের ১৭ জুলাই সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যান এবং পরবর্তীকালে সেখান থেকে মালয়েশিয়ায় গিয়ে বসবাস ও চিকিৎসা করছিলেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও সেখানেই মৃত্যুবরণ করেন। ২৭ জানুয়ারি তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ