ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ আহত ২

    সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ আহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরবে ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি। এই হামলায় আমিরাতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও সৌদিতে এক বাংলাদেশি প্রবাসীসহ দু’জন আহত হয়েছেন।

    আমিরাতে হুথিদের প্রথম ড্রোন হামলার সপ্তাহ খানেকের মাথায় ফের এই হামলার ঘটনা ঘটল। সোমবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার উপসাগরীয় এই দেশটি লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্র দু’টি লক্ষ্যে আঘাত হানার আগেই আকাশে আটকে দেওয়ার পর ধ্বংস করা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

    দেশটির এই মন্ত্রণালয় বলছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রাজধানী আবু ধাবির কাছের বিভিন্ন এলাকায় পড়েছে। এ ধরনের হামলা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

    এদিকে, সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট বলছে, সোমবার ভোরের দিকে আকাশেই একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সামরিক বাহিনী। এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় এক এলাকায় বেশ কয়েকটি গাড়ি এবং কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    পরে হালনাগাদ তথ্যে জানানো হয়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুই বিদেশি নাগরিক আহত হয়েছেন এবং স্থানীয় একটি শিল্প এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সৌদি গেজেট বলছে, সৌদিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাতে আহত দুই বিদেশির একজন বাংলাদেশের এবং অন্যজন সুদানের নাগরিক।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ