ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • বিপিএল : ঢাকাকে ১৩০ রানের লক্ষ্য দিল বরিশাল

    বিপিএল : ঢাকাকে ১৩০ রানের লক্ষ্য দিল বরিশাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ ঢাকা। প্রথমে ব্যাট করে নির্ধারতি ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করেছে বরিশাল।

    সোমবার (২৪ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর সাড়ে ১২টায় গড়ায়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

    ঢাকার বোলারদের সামনে ধুঁকতে থাকা বরিশালের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৩৬ করেন ক্রিস গেইল। ক্যারিবীয় তারকা ৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ইসুরু উদানার বলে মাঠ ছাড়েন। শেষদিকে আরেক ক্যারিবিয়ান ডোয়েন ব্রাভোর কল্যানে মোটামুটি সংগ্রহ পায় দলটি। ডানহাতি এই ব্যাটার ২৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৩ রান করে অপরাজিত থাকেন।

    দলের হয়ে এছাড়া সাকিব আল হাসান ১৯ বলে ২৩ ও ওপেনার সৈকত আলী ১৫ রান করেন।

    ঢাকার বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান আন্দ্রে রাসেল ও উদানা। এছাড়া একটি করে উইকেটের দেখা পান রুবেল হোসেন, শুভাগত হোম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

    এ ম্যাচে ঢাকার একাদশ থেকে এবাদত হোসেন বাদ পড়েছেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন হাসান মুরাদ।

    ফরচুন বরিশাল একাদশ: নাজমুল হোসেন শান্ত, শৈকত আলী, সাকিব আল হাসান(অধিনায়ক), তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো, নুরুল হাসান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম।

    মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ(উইকেটরক্ষক), জহুরুল ইসলাম, মোহাম্মদ নাইম, মাহমুদউল্লাহ(অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগত হোম, ইসুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন, হাসান মুরাদ।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ