ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে আটক করল সেনাবাহিনী

    বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে আটক করল সেনাবাহিনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরেকে দেশটির বিদ্রোহী সেনারা একটি সামরিক শিবিরে আটক করেছে। আজ দেশটির দু’টি নিরাপত্তা সূত্র এবং পশ্চিমা একজন কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

    এর আগে গতকাল রবিবার রাতে দেশজুড়ে একাধিক সেনা শিবিরে প্রচণ্ড গোলাগুলি খবর পাওয়া যায়। এছাড়াও রাজধানী ওয়াগাডোগুতে প্রেসিডেন্টের বাসভবনের চারপাশে ব্যাপক গোলাগুলির পর এ ঘটনা ঘটে।

    আজ সকালে প্রেসিডেন্টের বাসভবনের কাছে বেশ কয়েকটি সাঁজোয়া যান দেখা যায়, যেগুলো গুলিবিদ্ধ ছিল। রক্তও দেখা গেছে সেখানে। আশপাশের বাসিন্দারা রাতে ভারী গোলাগুলির খবর জানিয়েছেন।
    এর আগে সেনা অভ্যুত্থানের খবর অস্বীকার করে দেশটির সরকার।  

    বিক্ষোভকারীরা রবিবার বিদ্রোহীদের সমর্থনে রাস্তায় নেমেছিল। তারা কাবোরের রাজনৈতিক দলের সদর দপ্তরে লণ্ডভণ্ড করে দিয়েছে। সরকার রাত ৮টা থেকে কারফিউ জারি করে এবং দুই দিনের জন্য স্কুল বন্ধ করে দেয়।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ