ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • এবার ভারতে ৮ সিংহের শরীরে করোনা শনাক্ত

    এবার ভারতে ৮ সিংহের শরীরে করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মঙ্গলবার (৪ মে) ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জন। এদিকে ভারতে করোনাভাইরাস এবার থাবা বসাল সিংহের শরীরেও।

    মঙ্গলবার (৪ মে) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, হায়দ্রাবাদের নেহেরু জুওলজিকাল পার্কে মোট ৮টি এশিয়াটিক সিংহ করোনা আক্রান্ত হয়েছে। এই প্রথম একসঙ্গে এতগুলো সিংহ করোনা সংক্রমিত হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারত সরকারের। 

    টাইম অব ইন্ডিয়া জানায়, বেশকিছু দিন ধরেই করোনার উপসর্গ লক্ষ্য করা গিয়েছিল ৮টি সিংহের শরীরে। সেইমতো পার্ক কর্তৃপক্ষ সিংহগুলোর করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্টে করোনা সংক্রমণ ধরা পড়ে। যা ভারতের মধ্যে এই প্রথম বলে মনে করা হচ্ছে। 

    ওই পার্কের পশু চিকিৎসক ড. কুক্রেটি জানান, সিংহগুলোর আরটি-পিসিআর টেস্টে করোনার জীবাণু মিলেছে তাদের শরীরে। এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। তবে তারা ভালো রয়েছে। তাদের পর্যবেক্ষণের জন্য আলাদা ঘরে রাখা হয়েছে।

    তিনি আরও জানান, পার্কে আগত মানুষজনের থেকে অথবা পার্কে পশুদের দেখভালের দায়িত্বে থাকা কোনও কর্মীর শরীর থেকে ওই সংক্রমণ সিংহের দেহে ছড়িয়ে থাকতে পারে। এর আগে গত বছর নিউইয়র্কের ব্রোনক্স চিড়িয়াখানার মোট ৮টি বাঘিনী ও সিংহের শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ