ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সরকারকে বিব্রত করতেই ইসি গঠন আইনের বিরোধিতা করছে বিএনপি

    সরকারকে বিব্রত করতেই ইসি গঠন আইনের বিরোধিতা করছে বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারকে বিব্রত করতেই বিএনপি নির্বাচন কমিশন গঠন আইনের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল উল আলম হানিফ। 

    তিনি বলেন, ‘বিএনপি নিজেরাও জানে না, তারা কখন কী চায়। নির্বাচন কমিশন আইন ইস্যুতে সরকারকে বিব্রত করাই বিএনপির লক্ষ্য।’

    সোমবার (২৪ জানুয়ারি) রাজধানীর বকশী বাজারে নবকুমার ইনস্টিটিউটে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সপ্তাহ খানেক আগেও বিএনপি বলেছিল, সরকার চাইলে এই সংসদ অধিবেশনেই আইন পাস করতে পারে। এখন আইনমন্ত্রী যখন সংসদে আইন তুললেন, তখন বলল তড়িঘড়ি করা হয়েছে। যেকোনো ইস্যুতে অস্থিতিশীল করাই বিএনপির উদ্দেশ্য।’

    ‘দলীয় ও অনুগত লোক নিয়োগ দিতেই সরকার তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন আইন করছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি এ দেশে সুষ্ঠু রাজনীতি কখনোই চায় না। তাদের উদ্দেশ্যই হচ্ছে যে কোন ইস্যু নিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা।

    এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে বকশী বাজারে নবকুমার ইনস্টিটিউটে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ