ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইন্দোনেশিয়ার বারে সংঘর্ষ, ১৯ জন নিহত

    ইন্দোনেশিয়ার বারে সংঘর্ষ, ১৯ জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার একটি বারে দুই প্রতিদ্বন্দ্বী গ্যাং-এর সংঘর্ষে ১৯ জন প্রাণ হারিয়েছেন।

    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির ওয়েস্ট পাপুয়াতে একটি কারাওকে বারে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের সংঘাত চলার সময় এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। এরপর বারটিতে আগুন ধরিয়ে দিলে ভেতরে আটকা পড়ে ১৮ জন মারা যান।

    ওয়েস্ট পাপুয়ার সোরং পুলিশ, বারে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

    পুলিশের মুখপাত্র অ্যাডাম ইরউয়িনি বলেন, বিভিন্ন শহরে তরুণদের মধ্যে সংঘর্ষের ঘটনা স্বাভাবিক। তবে সংঘর্ষকে কেন্দ্র করে এত প্রাণহানির ঘটনা এবারই প্রথম।

    অ্যাডাম আরও জানিয়েছেন, ঘটনাটির এখনও তদন্ত চলছে।

    এদিকে ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র দেদি প্রেসতিও জানিয়েছেন, আজ সংঘর্ষে জড়ানো প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলো পার্শ্ববর্তী দ্বীপ মালুকো থেকে এসেছিল।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ