ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • তুমি খালাম্মার কথা শোনোনি, অন্তত আমাদের কথাটি শোনো, জায়েদ খানকে কাঞ্চন

     তুমি খালাম্মার কথা শোনোনি, অন্তত আমাদের কথাটি শোনো, জায়েদ খানকে কাঞ্চন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গেল ২৩ জানুয়ারি মিশা সওদার-জায়েদ খান প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে জায়েদ খান বলেন, ‘আমার মা মৃত্যুর আগে বলে গেছেন তোর বিয়ে করতে হবে না, তুই শিল্পী সমিতি নিয়েই থাক।’ জায়েদ খানের এমন আক্ষেপের জবাবে আজ (২৫ জানুয়ারি) পাল্টা অনুরোধ করেন বিপরীত প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন।

    তিনি জায়েদ খানকে উদ্দেশ করে বলেন, ‘ছোট ভাই তোমাকে অনুরোধ করছি, শিল্পী সমিতি তো আছেই; তারপরেও তুমি বিয়ে করো। তোমার সন্তান হোক। আমরা মামা কাকা হই। তোমার বোধোদয় হোক। তুমি খালাম্মার কথা শোনো নাই, অন্তত আমাদের কথাটি শোনো। তোমার মঙ্গল হোক।’

     

    আজ মঙ্গলবার দুপুরে মগবাজারের একটি কনভেনশন সেন্টারে শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের জন্য প্যানেল পরিচিতির আয়োজন করে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

    সভায় ইলিয়াস কাঞ্চন আরও বলেন, 'আমি একটু রাগি ছিলাম। কিন্তু নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরুর পর আমি নিজেকে অনেক পরিবর্তন আমি করেছি। অতি সাধারণ হয়ে গেছি। যারা নেতৃত্বে থাকে তাদের রাগ থাকলে চলে না। তাদের হতে হয় বিনয়ী। অনেকে হয়তো আড়ালে বলছেন কাঞ্চন এতো বড় নায়ক তোমরা কি উনার পাশে যেতে পারবে? তাদের বলি আমরা তো এইসব মানুষদের সঙ্গে সারাজীবন থেকেছি। এইসব নৃত্যশিল্পী, ফাইটার, অভিনেতা এদের পাশাপাশি বসেই অভিনয় করে এসেছি। আজ কেন পারবে না।'

    উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২৮ জানুয়ারি। এবারের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন—মিশা সওদাগর-জায়েদ খান এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ