ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নববধূর বাসরঘরের টিকটক ভিডিও ভাইরাল!

    নববধূর বাসরঘরের টিকটক ভিডিও ভাইরাল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনায় অনেক মানুষের বিয়ে আটকে আছে। অনেকেই তৃতীয় ঢেউ আসার আগেই বিয়ে করে ফেলেছেন। এর মধ্যে যেমন আছেন সাধারণ মানুষ, তেমনি আছেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের মতো অভিনেতারাও। আর বিয়ে মানেই এখন আবার নতুন বিষয় হলো ভাইরাল ভিডিও।

    ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের ভিডিও ভাইরাল মানেই তাতে নতুন কিছু আছে। এই যেমন কিছু দিন আগেই ভাইরাল হয়েছেন এক দম্পতি। তারা বদলে ফেলেছিলেন বিয়ের ভাত-কাপড়ের অনুষ্ঠানের নিয়ম। আবার কেউ মহিলা পুরোহিতের সাহায্যে বিয়ে সেরে পরিচয় দিয়েছেন নতুনত্বের। 

    সমাজ যে অনেক বদলেছে তা এই ভাইরাল ভিডিও দেখলেই বোঝা যায়। তবে এসব ছাড়াও বহু মজার বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে নানা সময়ে। এই যেমন মালা পরাতে গিয়ে উল্টে পড়েছেন বর। কিংবা কনে নিজেই গাড়ি চালিয়ে গেছেন বর আনতে। কিংবা জিন্সের সঙ্গে শাড়ি পরে বিয়ের আসরে এসে ভাইরাল হয়েছেন কনে। 

    প্রতিবেদনে আরও বলা হয়েছে— ভিডিওটি অক্টোবর মাসের। সেই সময়ে ভিডিওটি বানিয়েছেন এই নববধূ। ভিডিওতে দেখা যাচ্ছে মাথা ভর্তি সিঁদুর। বেনারসিতে সেজে রয়েছেন কনে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এর পরেই মজার কাণ্ড ঘটালেন ওই নববধূ। ফুলশয্যার খাটে শুয়ে বউয়ের সাজে টিকটক ভিডিও বানিয়ে ফেললেন তিনি। মাথায় সিঁদুর লেপ্টে, গাভর্তি গহনা। তিনি গানের সঙ্গে ভিডিও করছেন। 

    ভিডিওতে শোনা যাচ্ছে, ‘তুমি দিও না গো বাসরঘরের বাতি নিভাইয়া’। এই গানেই টিকটক ভিডিও বানালেন ওই নববধূ। ভিডিওটি দুই মাস আগের হলেও সম্প্রতি আপলোড করার পর কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ