ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নজরদারির জন্য বাংলাদেশ সীমান্তে ক্যামেরা বসিয়েছে ভারত

    নজরদারির জন্য বাংলাদেশ সীমান্তে ক্যামেরা বসিয়েছে ভারত
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রিপুরার  সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকায় ৯৫টি স্মার্ট নজরদারি ক্যামেরা বসিয়েছে ভারত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ত্রিপুরা ফ্রন্টিয়ারের  মহাপরিদর্শক সুশান্ত কুমার নাথের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    সুশান্ত কুমার নাথ জানান, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত বরাবর চোরাচালান, অপরাধ এবং অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ ২৪টি এলাকায় এসব ক্যামেরা বসানো হয়েছে।

    গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুশান্ত কুমার নাথ জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের পাশাপাশি প্রযুক্তি নজরদারির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
    তিনি বলেন, ২০২১ সালে ওই এলাকার সীমান্ত বেড়ার আটটি ফাঁকা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।  অন্য সীমান্তগুলোতেও বেড়া নির্মাণের কাজ চলছে।  চলতি বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের সব অংশের বেড়া নির্মাণের কাজ শেষ করার চেষ্টা চলছে।

    তিনি আরও বলেন, কালভার্টের (নালা) মতো ছোট স্থানের ফাঁকাগুলো ‍পূরণ করে দেওয়া হয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের দিকের কাজ শেষ। এ পর্যন্ত ৪৪টি নালা ও কালভার্ট লোহার গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    গত বছর ২৪ কোটি রুপি মূল্যের ৪৫ লাখের বেশি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ২০২১ সালে অবৈধভাবে সীমান্ত পার  হওয়ার সময় আমরা ২২১ জনকে আটক করেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ