ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • বিএনপির দুপক্ষে সংঘর্ষে আহত ১০

      বিএনপির দুপক্ষে সংঘর্ষে আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।বুধবার বিকালে স্থানীয় বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

    মতবিনিময় সভাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খান ও দলটির কেন্দ্রীয় নেতা হাসান মামুনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। 

    সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির দুপক্ষের দীর্ঘদিনের বিবাদ মেটাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের সভাপতিত্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

    সভা শুরুর পরপরই শাহজাহান খান ও হাসান মামুনের পক্ষে পাল্টাপাল্টি স্লোগান দেন সমর্থকরা। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

    এতে মো. জাহিদুল ইসলাম (৪৫), নুরুল ইসলাম নয়ন (৪৫), ইমরান হোসেন (২৪), সফিক (২৮), সোহাগ হাওলাদার (৩০), ডিপটি খানসহ (৩২) ১০ জন আহত হন। 

    সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খান, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, সদস্য সচিব আ. ছত্তার হাওলাদার প্রমুখ। 

    সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান খান বলেন, দীর্ঘদিন আমরা তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত। কেউ তার ইচ্ছামতো কমিটি গঠন করবে, তা মানব না। আমরা আহ্বায়ক কমিটি প্রত্যক্ষ করছি। 

    বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, গলাচিপার সাংগঠনিক সমস্যা কেন্দ্রীয় নেতাদের জানানো হবে। দ্রুত দুপক্ষের সমঝোতা করা হবে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ