ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

    রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে গ্রেফতার সাংবাদিক শাস্তি পাবেন

    রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে গ্রেফতার সাংবাদিক শাস্তি পাবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, একজন সুপরিচিত টেলিভিশন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগে তাকে গ্রেফতার করার হয়েছে। তাকে শাস্তি পেতে হবে।

    তিনি বলেন, আমার দায়িত্ব তুরস্কের রাষ্ট্রপতির পদের মর্যাদা বা সম্মান রক্ষা করা। এর মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

    শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে নারী সাংবাদিক সেদেফ কাবাসকে তার বাসা থেকে আটক করে পুলিশ।

    পরে আদালতের মাধ্যমে সেদেফ কাবাসকে গ্রেফতার দেখায় পুলিশ। প্রেসিডেন্টকে অপমান করার অপরাধে তুরস্কে এক থেকে চার বছরের জেল হয়।

    সাম্প্রতি দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, এই অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে।

    প্রসঙ্গত সম্প্রতি তুরস্কের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এরদোগানকে নিয়ে মন্তব্য করেন নারী সাংবাদিক, যা পরে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। সেখানে ৯ লাখ ফলোয়ার রয়েছে তার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ