ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইউক্রেনে সেনা সদস্যের গুলিতে নিহত ৫

    ইউক্রেনে সেনা সদস্যের গুলিতে নিহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইউক্রেনে এক সেনা সদস্যের গুলিতে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলীয় একটি সামরিক কারখানায় হতাহতের এই ঘটনা ঘটে।

     

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের নিপরোর পিভদেনমাশ ক্ষেপণাস্ত্র কারখানায় দেশটির ন্যাশনাল গার্ড বাহিনীর এক সেনাসদস্য ৫ নিরাপত্তা সদস্যকে গুলি করে হত্যা করে। পরে অভিযুক্ত সেনাসদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে গুলির কারণ জানা যায়নি।

    পালিয়ে যাওয়া সেনার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

    ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারী সেনা কালাশনিকভ রাইফেলের সাহায্যে অন্যদের ওপর গুলি করে এবং এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সূত্র: আলজাজিরা, বিবিসি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ