ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক টুইটে জয়শঙ্কর তার করোনায় সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

    ওই টুইটে সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে করোনাসংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এস জয়শঙ্কর।

    প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভেস লে দ্রিয়ানের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন জয়শঙ্কর।

    উল্লেখ্য, কিছু দিন আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি ভারতে করোনার সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই লাখ ৫১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৫ দশমিক ৮৮। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৭ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ