ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সভাপতি ফারাহীন-সম্পাদক জামাল

    যুবমৈত্রীর বরিশাল জেলা কাউন্সিল সম্পন্ন

    যুবমৈত্রীর বরিশাল জেলা কাউন্সিল সম্পন্ন
    যুবমৈত্রীর বরিশাল জেলা কাউন্সিলে অতিথিবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অদম্য যৌবনে বেকারত্ব-বৈষম্যের প্রাচীর ভাঙো, দুর্নীতি, মাদক ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। শুক্রবার বাংলাদেশ যুব মৈত্রী বরিশাল জেলা কাউন্সিলে এই আহ্বান জানানো হয়।

    জেলা সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন এর সভাপতিত্বে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইনজীবী এ্যানেক্স ভবন আইনজীবী সমিতি হল রুমে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মৈত্রী সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল ৩ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মোঃ টিপু সুলতান। তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অস্প্রদায়িক, গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষে  যুব মৈত্রীকে সু-সংগঠিত করে লড়াই জোরদার করতে হবে।

    কাউন্সিলে আরো বক্তব্য রাখেন যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, কেন্দ্রীয় কমিটি সদস্য জহুরুল ইসলাম টুটুল আলাউদ্দীন খান, জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড. পরেশ চন্দ্র দে, উজিরপুর উপজেলা কমিটির সভাপতি জাহিদ হোসেন খান ফারুক, বাবুগঞ্জ উপজেলা কমিটির সভাপতি হাসানুর রহমান পান্নু প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন।

    কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে ফায়জুল হক বালী ফারাহীনকে সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও নজরুল ইসলাম তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব মৈত্রী বরিশাল জেলা কমিটি গঠন করা হয়।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ