ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • ভোটের মাঠে মেকআপ দেখানোর দরকার নাই: পরীমনি

    ভোটের মাঠে মেকআপ দেখানোর দরকার নাই: পরীমনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাঞ্চন-নিপুণ প্যানেলে ‘কার্যকরী পরিষদ সদস্য’ পদে মনোনয়ন জমা দিলেও পরবর্তীতে নির্বাচন থেকে সরে আসেন পরীমনি। এমনকি ভোটের দিন নিজের ভোটটাও দিতে এফডিসিতে যাননি ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা।

    পরীমনি জানান, সন্তানসম্ভবা হওয়ায় কোনো ঝুঁকি নিতে চান না তিনি ও স্বামী শরিফুল রাজ। নির্বাচন থেকে সরে এলেও ব্যালট পেপারে নাম থেকে যায় পরীর। নির্বাচনী প্রচারে অংশ নেননি এ নায়িকা, ভোট দিতেও আসেননি এফডিসিতে। তবুও ৭৯ ভোট জমা পড়ে তার ব্যালটে। পরাজিতদের দলে রয়েছেন আলোচিত এ চিত্রনায়িকা।

    যদিও পরীমনির ভাষ্য, তিনি তো নির্বাচনই করেননি। তাই ভোটে জেতা আর হারার কথা উঠছে কেন!

    তবে ভোটগ্রহণের দিন এফডিসিতে না আসার অন্যতম কারণ হিসেবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে স্বাস্থ্যবিধি না মানাকে দুষলেন ‘বিশ্বসুন্দরী’ খ্যাত নায়িকা।

    বললেন,  ‘সকালে উঠে টেলিভিশনের খবর ও ফেসবুকে নির্বাচনি ভিডিও ফুটেজ দেখে আমি চমকে গেছি। আমি রীতিমতো ভয় পেয়েছি। ছবিতে দেখলাম এই করোনার মধ্যে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। কারও মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব নেই। সবাই গাদাগাদি করে আড্ডা মারছেন। গায়ে লেগে লেগে ভোট দিতে কেন্দ্রে ঢুকছেন।’

    এরপর তীর্যক মন্তব্য করেন পরীমনি। বলেন, ‘মনে হচ্ছে মেকআপ করা চেহারা দেখানোর জন্য মাস্ক রাখেননি অনেকে।  মেকআপ দেখালে পর্দায় গিয়ে দেখান। ভোটের মাঠে তো দেখানোর দরকার নাই। আগে জীবন নাকি আগে চেহারা দেখানো নাকি আগে ভোট? আমার জীবন, আমার অনাগত সন্তানের জীবন আমার কাছে অমূল্য সম্পদ। সুতরাং এমন পরিবেশে ভোট দিতে সেখানে গিয়ে ঝুঁকির মধ্যে পড়তে চাইনি।’

    প্রসঙ্গত, এবারের নির্বাচনে ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২৪ জন। ভোটপ্রাপ্তির দিক দিয়ে পরীমনির অবস্থান ২২তম। তার সমান ৭৯টি ভোট পেয়েছেন অভিনেতা শাকিল খান।

    পরীমনি ও শাকিল খানের চেয়ে কম ভোট পেয়েছেন শুধু রবিউল ইসলাম হরবোলা। তিনি পেয়েছেন ৪৭টি ভোট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ