ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভারতের সবচেয়ে ধনী দল বিজেপি

    ভারতের সবচেয়ে ধনী দল বিজেপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

    দেশটির নির্বাচনি সংস্কার পরামর্শদাতা গ্রুপ এডিআরের ২০১৯-২০ আর্থিক বছরের তথ্যানুযায়ী দেশের সাতটি রাজনৈতিক দলের মোট সম্পত্তির প্রায় ৭০ শতাংশই বিজেপির।

    এ সময়ে তাদের সম্পত্তির পরিমাণ ছিল ৪ হাজার ৮৪৭.৭৮ কোটি টাকা। বিজেপির পরেই তালিকায় দ্বিতীয় স্থানে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)।

    এ দলের সম্পত্তির পরিমাণ ৬৯৮.৩৩ কোটি টাকা। তালিকায় তৃতীয় স্থানে কংগ্রেস। নির্ধারিত অর্থবছরে তাদের সম্পত্তির পরিমাণ ছিল ৫৮৮.১৬ কোটি টাকা।

    এডিআরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৯-২০ অর্থবছরে দেশের সাতটি রাজনৈতিক দলের মোট সম্পত্তির পরিমাণ ৬ হাজার ৯৮৮.৫৭ কোটি টাকা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ