ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ৯০ বছর পর নতুন পোশাকে মিনি মাউস

      ৯০ বছর পর নতুন পোশাকে মিনি মাউস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিভি পর্দায় নানা কাণ্ড ঘটাত মিকি মাউস। আর তাকে সঙ্গ দিত লাল পলকা ডটের ফ্রকে মিষ্টি মিনি মাউস। ৯০ বছর পর পাল্টে গেল মিনি মাউসের সেই পরিচিত পোশাক। প্যান্ট-স্যুটে সেজে হাজির জনপ্রিয় এ কার্টুন। 

    কার্টুন চরিত্র মিনি মাউসকে বিশ্বের সবাই চেনে। ১৯২৮ সালে যাত্রা শুরু হয়েছিল তার। ২ ফুট ৩ ইঞ্চির ইঁদুর সে। এতদিন পরে পাল্টে গেল তার পোশাক। সে এবার প্যান্ট-স্যুটে সেজে হাজির। তবে তার নতুন পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

    কেন ওয়াল্ট ডিজনির এই পরিবর্তন? কেন জনপ্রিয় কার্টুনের পোশাক পাল্টে ফেলা হল? প্যারিসের ডিজনিল্যান্ড রিসোর্টের ৩০ বছর পূর্ণ হওয়ার জেরেই বদলে গেল মিনি মাউসের পোশাক। জানা গেছে, এটা সাময়িকভাবেই করা হয়েছে। মিনি মাউসের এই প্যান্ট-স্যুট তৈরি করেছেন ব্রিটেনের ডিজাইনার স্টেলা ম্যাকার্টনি। আইকনিক কার্টুন চরিত্রের জন্য পোশাক তৈরি করতে পেরে রীতিমতো আপ্লুত তিনি।

    এই স্টেলা ম্যাকার্টনি নীল রঙের প্যান্ট-স্যুটে সাজিয়েছেন মিনি মাউসকে। এতে আছে কালো ডট। মাথায় নীল রঙের বো-ও দেওয়া হয়েছে। পরিবর্তনশীল চিন্তাধারাকে মাথায় রেখেই মিনি মাউসকে এভাবে সাজানো হয়েছে। এর মাধ্যমে আসন্ন 'উইমেন'স হিস্ট্রি মান্থ' (মার্চ ২০২২) উদযাপন করতে চেয়েছেন তিনি।

    মিনির এই নতুন রূপ দেখে অনেকেই প্রশংসা করেছেন। আবার অনেকে সমালোচনাও করেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ