ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিএসজিতে প্রথমবার ‘দশ’ নিয়ে নামবেন মেসি

    পিএসজিতে প্রথমবার ‘দশ’ নিয়ে নামবেন মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ক্যারিয়ারের লম্বা সময় ধরে খেলেছেন ১০ নম্বর জার্সি গায়ে। বার্সেলোনায় ব্রাজিলিয়ান রোনালদোর কাছ থেকে পেয়েছিলেন, এরপর ওই ক্লাবে থাকার পুরোটা সময়ই ১০ নম্বর জার্সি পরে খেলেছেন তিনি। আর্জেন্টিনাতে এখনও ১০ নম্বর জার্সিটি মেসিরই।

    চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন তারকা। বন্ধু নেইমার ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চাইলেও নেননি। খেলেছেন শুরুর দিককার ৩০ নম্বর জার্সি গায়ে। তবে পিএসজিতে প্রথমবারের মতো মেসিকে দেখা যেতে পারে ১০ নম্বর জার্সি গায়ে।

    এমন খবর দিচ্ছেন আর্জেন্টাইন সাংবাদিক রয় নেমার। মঙ্গলবার রাতে নিসের বিপক্ষে কোপা দি ফ্রান্সের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে পিএসজি। এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ১ থেকে ১১ নম্বর পর্যন্ত জার্সি পরে নামতে হবে ফুটবলারদের।

    পিএসজির নিয়মিত ১০ নম্বর জার্সি পরেন নেইমার। তিনি ইনজুরিতে থাকায় নিসের বিপক্ষে সেটি গায়ে তুলতে পারেন মেসি। শেষ ৩২ এর ম্যাচেও ছিলেন না নেইমার। 

    ওই ম্যাচে জার্সিটি গায়ে তুলেছিলেন জর্জিনিও উইজনাল্ডম। এবার তুলবেন মেসি, এমন খবরই জানা যাচ্ছে। বাংলাদেশ সময় ২টা ১৫ মিনিটে নিসের বিপক্ষে শুরু হবে নিসের বিপক্ষে ম্যাচটি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ