ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইউক্রেনে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রই রাশিয়াকে লেলিয়ে দিতে চাচ্ছে: পুতিন

    ইউক্রেনে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রই রাশিয়াকে লেলিয়ে দিতে চাচ্ছে: পুতিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে চায় না। বরাবরই এমন দাবি করে আসছেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু বার বার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই যুদ্ধের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আর তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করলেন, ইউক্রেনে যুদ্ধ করার জন্য তার দেশকে লেলিয়ে দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি'র।

    গত কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেন এবং রাশিয়াকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। কিন্তু এ নিয়ে প্রথম বারের মতো গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন পুতিন। তিনি বলেন, একটি সংঘাতের ঘটনার অজুহাতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।

    তিনি বলেন, ইউরোপে ন্যাটো বাহিনীকে ঘিরে রাশিয়ার যে উদ্বেগ তা পাত্তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। ইউক্রেন সীমান্তে সম্প্রতি প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া।

    কিন্তু পশ্চিমা দেশগুলো যুদ্ধের যে আশঙ্কা প্রকাশ করছে তা প্রত্যাখ্যান করেছে দেশটি। রাশিয়ার দাবি, ইউক্রেনে আক্রমণের কোনো পরিকল্পনাই তাদের নেই।

    এদিকে ইউক্রেন ইস্যুতে সোমবার বৈঠকে বসেছিল নিরাপত্তা পরিষদ। কিন্তু সেই বৈঠক মোটেও ভালো অভিজ্ঞতার ছিল না। নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বিবাদে জড়িয়ে পড়ে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ