ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • করোনা মুক্ত সাবেক ‍এমপি তালুকদার মো. ‍ইউনুস

    করোনা মুক্ত সাবেক ‍এমপি তালুকদার মো. ‍ইউনুস
    অ্যাডভোকেট তালুকদার মো. ‍ইউনুস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাস থেকে সুস্থতা লাভ করেছেন বরিশাল জেলা ‍আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ‍ইউনুস। তিনি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

    তিনি সুস্থতা লাভ করায় মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া ‍আদায় করেছেন। পাশাপাশি অসুস্থ থাকাকালীন সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী, শুভাকাঙ্খী যারা ফোন করে শারীরিক খোঁজখবর নিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ‍আশু রোগমুক্তির জন্য পরম করুনাময়ের নিকট দোয়া করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তালুকদার মো. ‍ইউনুস।

    এক ফেসবুক বার্তায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনাদের ‍আন্তরিক ভালোবাসা ‍এবং দোয়ায় ‍এখন ‍আমি পুরোপুরি সুস্থ। ‍আমি ‍আশা প্রকাশ করছি ‍আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন ‍এবং সুস্থ থাকুন। পরম করুনাময়ের নিকট ‍আপনাদের সুস্থতা কামনা করছি।

    ‍উল্লেখ্য, সম্প্রতি মহামারি করোনা ভাইরাসে ‍আক্রান্ত হিসেবে শনাক্ত হন সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ‍ইউনুস। পরবর্তীতে তিনি তার নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ