ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • শর্তসাপেক্ষে সীমান্ত খুলছে সৌদি

    শর্তসাপেক্ষে সীমান্ত খুলছে সৌদি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনা টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নেয়ার শর্তে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগরিকদের বিদেশ ভ্রমণের অনুমতি দিতে যাচ্ছে সৌদি সরকার।

    বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। 
     
    প্রতিবেদনে বলা হয়, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে বুস্টার ডোজ নেয়া নাগরিকরা দেশের বাইরে যেতে পারবেন। সেক্ষেত্রে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পর যারা বুস্টার ডোজ নিয়েছেন তাদেরকেই বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হবে।

    এছাড়া সৌদিতে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশিদের জন্য বিমানে ওঠার অন্তত ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট ও করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। তবে আট বছরের কম বয়সীদের জন্য সনদের দরকার হবে না।

    সৌদি আরবে প্রবেশের পর বিমানবন্দরে কোনো বহিরাগত যাত্রী করোনা পজিটিভ শনাক্ত হলে তাদের জন্যও রয়েছে বিশেষ শর্ত। ঐ যাত্রীকে সৌদি সরকার অনুমোদিত টিকার দুই ডোজ গ্রহণ নিশ্চিত করে অন্তত ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ