ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভারত: একদিনে করোনায় আক্রান্ত আরও ১ লাখের বেশি

    ভারত: একদিনে করোনায় আক্রান্ত আরও ১ লাখের বেশি
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রাণহানি ছাড়িয়েছে ৫ লাখ। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার এই দেশটি প্রাণহানির এই মাইলফলকে পৌঁছাল। তবে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভারতে দৈনিক সংক্রমণ বেশ কমেছে। কমেছে সংক্রমণের হারও।

    ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ লাখ ৪৯ হাজার ৩৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৭১২ জনে।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭২ জন। করোনা মহামারির শুরু থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫ লাখ ৫৫ জনে।

    ভারতে সক্রিয় রোগীর সংখ্যা আগের মতোই নিম্নমুখী রয়েছে। এই নিয়ে পরপর বেশ কয়েক সপ্তাহ কমল দেশটির সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে ভারতে করোনায় চিকিৎসাধীন রোগী ১৪ লাখ ৩৫ হাজার ৫৬৯ জন। যা আগের দিনের থেকে প্রায় ৯৮ হাজার কম।

    পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশটিতে ৪ কোটি ১৭ হাজার ৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ।

    ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১৬৮ কোটি ৫৮ লাখের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এছাড়া দেশের ৯৫ শতাংশ প্রাপ্তবয়স্ক অন্তত একটি করে করোনা টিকা পেয়েছেন বলেও জানিয়েছে দেশটির সরকার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ