ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নাইজেরিয়ায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

    নাইজেরিয়ায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে ডেল্টা রাজ্যের উপকূলে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটিতে ২০ লাখ ব্যারেল তেল ধরে বলে জানা গেছে। ঘটনার পর ক্রুদের ভাগ্য ও পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    শেবাহ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড জানায়, বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে।

    স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া একটি ডুবন্ত জাহাজ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। জাহাজটি তেল সমৃদ্ধ ডেল্টা অঞ্চলের উপকূল বরাবর উকপোকিটি টার্মিনালে ছিল।

    জো সানডে নামের একজন সহকারী স্পিডবোডের চালক জানান, এ ঘটনার পর তিনি কয়েকজন ক্রুকে উদ্ধার করেছেন। তবে জ্বলন্ত জাহাজের কাছে যাওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

    নাইজেরিয়ান বন্দর কর্তৃপক্ষের মেরিটাইম ইউনিয়নের চেয়ারম্যান টিবি টি নিশ্চিত করে জানান, জাহাজে কাছে পাঠানো দুটি নৌকা কাউকে খুঁজে পায়নি।

    শেবাহ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী ইকেমেফুনা ওকাফোর বলেন, এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার আগে জাহাজটিতে ১০ জন ক্রু ছিল বলে নিশ্চিত করেন। বিস্ফোরণের কারণ জানাতে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ