ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রথম দল হিসেবে যে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে ভারত

    প্রথম দল হিসেবে যে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৬ ফেব্রুয়ারি তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।  

    এ ম্যাচটিতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই একটি অনন্য বিশ্বরেকর্ডের মালিক হয়ে যাবে টিম ইন্ডিয়া।  

    রেকর্ডটি হলো ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে তারা ১ হাজার ওডিআই ম্যাচ খেলবে।  

    বর্তমানে ৯৯৯টি ম্যাচ খেলে সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ খেলার রেকর্ডটি ভারতের দখলেই রয়েছে।  এখন তারা গড়তে যাচ্ছে আরেকটি রেকর্ড।

    সর্বোচ্চ ওডিআই ম্যাচ খেলার তালিকার দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। তারা এখন পর্যন্ত খেলেছে ৯৫৮টি ম্যাচ।  আর তৃতীয় সর্বোচ্চ ৯৩৬টি ম্যাচ খেলেছে পাকিস্তান।  

    শুধুমাত্র এ তিনটি দেশই ৯০০ বা তার বেশি ওডিআই ম্যাচ খেলেছে।  

    এদিকে ভারত এখন পর্যন্ত যে ৯৯৯টি ম্যাচ খেলেছে এর মধ্যে তারা জয় পেয়েছে ৫১৮টি ম্যাচে।  হেরেছে ৪৩১টি ম্যাচে।  তারা ৫৪.৫৪ ভাগ ম্যাচে জয় তুলে নিয়েছে।  

    সূত্র: এনডিটিভি 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ