ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে প্রীতি ক্রিকেট ম্যাচে রিপোর্টার্স একাদশ চ্যাম্পিয়ন

    বরিশালে প্রীতি ক্রিকেট ম্যাচে রিপোর্টার্স একাদশ চ্যাম্পিয়ন
    খেলা শেষে অতিথিদের সাথে ফটো সেশনে খেলোয়াড়বৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আনন্দঘন পরিবেশে বরিশালে বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমে কর্মরত রিপোর্টার এবং ফটো সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বরিশাল পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরুতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রিপোটার্স একাদশ। পরে ফটো গ্রাফার একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ১৩২ রান সংগ্রহ করে।

    জবাবে ১৩৩ রানের টার্গেট নিয়ে খেলতে নামে রিপোর্টার্স একাদশ। তারা নির্ধারিত ১৬ ওভারের এক বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় রিপোর্টার্স একাদশ ৮ উইকেটে বিজয়ী হয়। প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ।

    এছাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুন, সদস্য কমল সেন গুপ্ত, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিক নেতৃবৃন্দ।

    প্রধান অতিথি’র বক্তৃতায় অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ বলেন, ‘সাংবাদিকরা শুধুমাত্র তাদের পেশাগত কাজই নয়, তারা যে খেলাধুলায় পারদর্শি তা আজকের এই খেলাই প্রমঠু করে। খেলাধুলা শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই মাঝে মধ্যে এ ধরনের খেলার আয়োজন করলে তাতে বরিশাল রেঞ্জ পুলিশ সাংবাদিকদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। শুভেচ্ছা বক্তৃতা শেষে খেলায় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ