ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ‘ওয়াশিংটন টাইমসে বাংলাদেশের জিএসপি সুবিধা বন্ধ করে দিতে বলেছিলেন খালেদা জিয়া’

     ‘ওয়াশিংটন টাইমসে বাংলাদেশের জিএসপি সুবিধা বন্ধ করে দিতে বলেছিলেন খালেদা জিয়া’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশিদের কাছে দেশবিরোধী অপপ্রচার চালানো না হলে দেশ আরো এগিয়ে যেত।  শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন ভবনে বঙ্গবন্ধু কর্নার ও ডাইরেক্টরস লাউঞ্জ উদ্বোধন এবং কোভিড সচেতনতা ভিডিও সংগীত প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    ড. হাছান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, দেশের একজন সাবেক দুইবারের প্রধানমন্ত্রী (খালেদা জিয়া) নিজের নামে ওয়াশিংটন টাইমস পত্রিকায় নিবন্ধ লিখেছেন- যাতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে জিএসপি সুবিধা দিয়ে আসছিল, তা যেন বন্ধ করে দেয়। শুধু তাই নয়, দেশের একটি প্রধান রাজনৈতিক দল যারা দুইবার ক্ষমতায় ছিল, সেই দলের মহাসচিব নিজের দলের প্যাডে নিজে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্মূল্যায়ণ করতে এবং সেটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য।’ আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের দেশে রাজনীতি থাকবে, অবশ্যই সরকারের সমালোচনা হবে। কিন্তু দেশের বিরুদ্ধে অপপ্রচার, দেশের ব্যবসা-বাণিজ্য, রপ্তানিকে বাধাগ্রস্ত করার জন্য অপপ্রচার কখনো কাম্য নয়, সেটি দেশদ্রোহিতার শামিল।’

    এ সময় বাজারে পণ্যমূল্যের অযথা বৃদ্ধি রোধকল্পে এবং কলকারখানার দূষিত বর্জ্য থেকে পরিবেশ রক্ষায় এফবিসিসিআই সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান ড. হাছান।  সভা শেষে মন্ত্রী এফবিসিসিআই ভবনের তৃতীয় তলায় বঙ্গবন্ধু কর্নার ও ডাইরেক্টরস লাউঞ্জ উদ্বোধন ও শিল্পী হায়দার হোসেন পরিচালিত কোভিড সচেতনতা মিউজিক ভিডিও প্রকাশ করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ