ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উন্নয়ন রুখতেই বিএনপির দেশবিরোধী লবিস্ট নিয়োগ: পরশ

    উন্নয়ন রুখতেই বিএনপির দেশবিরোধী লবিস্ট নিয়োগ: পরশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের উন্নয়ন রুখে দিতে দেশবিরোধী লবিস্ট নিয়োগ করেছে বিএনপি। এমন মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। 

    শনিবার রাজধানীর ইসলামবাগ ঈদগাহ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

    শেখ ফজলে শামস পরশ বলেছেন, আমি আশা করেছিলাম বিএনপি রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য বোঝে। কিন্তু না, তারা তা বোঝে না। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে দেশের বিরুদ্ধে, দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেছে। 

    তারা বাংলাদেশের উন্নয়নকে রুখে দিতেই দেশবিরোধী লবিস্ট নিয়োগ করেছে। এর আগে বিএনপির নেত্রী খালেদা জিয়াও বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি দিয়েছিলেন। আমি মনে করি, বিএনপির এসব ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল।


    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। 

    তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। তা দেখে বিএনপি-জামাত আজ নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত।  আপনারা জানেন বিএনপি-জামাতের রাজনীতি মানেই আগুন সন্ত্রাস, খুন, গুম, হত্যার রাজনীতি।

    ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় আয়োজনটিতে আরও বক্তব্য রাখেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার।  তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামছুল আলম অনিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ