ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • নিহত সেনা সদস্য হাবিবুর রহমানের বাড়িতে বরিশালের ডিআইজি

    নিহত সেনা সদস্য হাবিবুর রহমানের বাড়িতে বরিশালের ডিআইজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বান্দরবানের রুমায় নিহত সেনা সদস্য হাবিবুর রহমানের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে এলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। 

    শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই ফুল ফল নিয়ে নিহত সেনা সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হাজির হন তিনি।

    হাবিবুর রহমানের বাড়ি সেনা নিকেতনে প্রবেশ করেই হাবিবুর রহমানের দুই ছেলেকে বুকে জড়িয়ে ধরে সমবেদনা প্রকাশ করেন ডিআইজি। এ সময় এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। হাবিবুর রহমানের দুই সন্তানকে সান্তনা দেন তিনি।

    ডিআইজি আক্তারুজ্জামান সন্তানদের উদ্দেশ্য করে বলেন ‘তোমরা একজন শহীদের সন্তান। জাতি তোমাদের এই ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।’ 

    পরে পরিবারের সদস্যদের নিয়ে হাবিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহম্মদ মাহফুজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    দোয়া মোনাজাত শেষে নিহত হাবিবুর রহমানের বাবা, মা, পরিবারের অন্যান্য সদস্যদের সমবেদনা জানান ও তাদের সাথে কথা বলেন। এ সময় নিহত হাবিবুর রহমানকে দেশের একজন সূর্য সন্তান হিসেবে অভিহিত করেন ডিআইজি। 

    উল্লেখ্য গত বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে জেএসএস সশস্ত্র সন্ত্রাসিদের গোলাগুলিতে নিহত হন সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। বৃহস্পতিবার রাতে জানাজা ও রাষ্ট্রীয় সন্মান জানিয়ে তাকে বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়। হাবিবুর রহমানের পৈত্রিক বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুরে হলেও পটুয়াখালী শহরের ১নং ওয়ার্ড এর বহালগাছিয়ায় তিনি বাড়ি করে স্থায়ীভাবে পরিবার পরিজন নিয়ে থাকতেন। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ