ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • আমার সৌভাগ্য তার মতো শিল্পীর সঙ্গে দেখা হয়েছিল: সাবিনা ইয়াসমিন

    আমার সৌভাগ্য তার মতো শিল্পীর সঙ্গে দেখা হয়েছিল: সাবিনা ইয়াসমিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোক বাংলাদেশের সংগীতাঙ্গনেও বিরাজ করছে শোকের ছায়া। সুরসম্রাজ্ঞীর চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলাদেশের সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

    তিনি বলেন, বলার মতো ভাষা নেই। পৃথিবীর নিয়মে তিনি চলে গেলেন। ভাবতাম, তিনি হয়তো কখনও যাবেন না। এমন একটা মনের ভেতর চিন্তা হতো। লতা মুঙ্গেশকর নাই পৃথিবীতে এটা ভাবাই যায় না। আমার সৌভাগ্য বলব- তার মতো বড় মাপের শিল্পীর সঙ্গে দেখা ও কথা হয়েছিল। আমার গানও শোনেন তিনি। সেই স্মৃতি কোনোদিনও ভুলব না, সারাজীবন মনে থাকবে

    তিনি আরও বলেন, সেদিনের স্মৃতি খুব মনে পড়ছে। এত বড় মাপের শিল্পী কিন্তু কাছে গিয়ে বোঝার উপায় নেই। তিনি যত বড় শিল্পী ছিলেন, মানুষ হিসেবে ছিলেন ততই বিনয়ী। তার গান নিয়ে কিছু বলতে পারব না। এমন একজন সংগীত শিল্পীর গান নিয়ে কিছু বলা যায়? আমিও পারব না। শুধু বলব- একদিন আগে সরস্বতী পূজা ছিল। সরস্বতী পূজার দিন চলে গেলেন গানের সরস্বতী। তিনি তো গানের দেবী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ