ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • যুব বিশ্বকাপ: সেরা একাদশে বাংলাদেশের রিপন

    যুব বিশ্বকাপ: সেরা একাদশে বাংলাদেশের রিপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চ্যাম্পিয়ন দল হিসেবেই যুব বিশ্বকাপ মিশনে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কিন্তু ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে ৮ নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে।

    তবে দলীয় ব্যর্থতার মাঝেও ব্যক্তিগতভাবে আলো ছড়িয়েছেন রিপন মণ্ডল। যার পুরস্কারও পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার।
    ইংল্যান্ডকে হারিয়ে ভারতের শিরোপা জয়ের মাধ্যমে গতকাল শনিবার শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। ম্যাচটি শেষ হতেই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যাতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন রিপন মণ্ডল।  

    ১৮ বছর বয়সী তরুণ অলরাউন্ডার রিপন এবারের বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে আসরের চতুর্থ সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছেন। এছাড়া লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমেও চার ইনিংসে করেছেন ৫৬ রান। ৪ ইনিংসেই তিনি অপরাজিত ছিলেন।  

    এবারের যুব বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক যশ ঢুলকে।

    ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ: হাসিবুল্লাহ খান (উইকেটরক্ষক, পাকিস্তান), টিগ উইলি (অস্ট্রেলিয়া), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), যশ ঢুল (অধিনায়ক, ভারত), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ ওয়েলেলাগে (শ্রীলঙ্কা), রাজ বাওয়া (ভারত), ভিকি ওস্তাওয়াল (ভারত), রিপন মণ্ডল (বাংলাদেশ), আওয়াইস আলী (পাকিস্তান) ও জশ বয়ডেন (ইংল্যান্ড)।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ