ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

    ঝালকাঠিতে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে একেএম হাসেম-মতিয়া বেগম শিক্ষা তহবিল থেকে বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০টায় সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মারুফা বেগম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।

    বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও রাষ্ট্রদূত একেএম ফারুকের পৃষ্ঠপোষকতায় পরিচালিত তাঁর বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত এ তহবিল থেকে প্রতিবছর জেলায় বৃত্তি প্রধান করে হয়। এটি তাদের প্রতিষ্ঠানের ৩৭ তম বৃত্তি প্রদান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা তহবিল সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুজ্জামান শিহাব, সাংগঠনিক সম্পাদক খন্দকার জহির উদ্দিন ফিরোজ ও দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান। ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ, ঝালকাঠিক সরকারি উচ্চ বিদ্যালয় ও ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে মেধাবী ২৪জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ