ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আফগানিস্তান থেকে চালানো হামলায় পাকিস্তানের ৫ সেনা নিহত

    আফগানিস্তান থেকে চালানো হামলায় পাকিস্তানের ৫ সেনা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের ভেতর থেকে চালানো হামলায় পাকিস্তানের ৫ সেনা নিহত হয়েছে। রোববার দেশটির খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় এই ঘটনা ঘটে।

    পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে ৫ সেনা নিহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে।

    ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী হামলা উপযুক্ত  জবাব দিয়েছে। তবে শত্রুপক্ষের গুলিতে ৫ সেনা নিহত হয়েছেন। তারা হলেন-  ল্যান্স নায়েক আজব নুর (৩৪), সিপাই জিয়াউল্লাহ খান (২৩), সিপাই নাহিদ ইকবাল (২৩), সিপাই সামিরুল্লাহ খান (১৮) এবং সিপাই সাজিদ আলী (২৭)।

    বিবৃতিতে আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে। ভবিষ্যতে আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে এমন কর্মকাণ্ড সহ্য করবে না উল্লেখ করে এতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষায় বদ্ধপরিকর।

    এদিকে পাকি সেনাবাহিনীর পৃথক আরেক বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার তাঙ্ক জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এক এক অভিযোগে আত্মঘাতী এক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ